মূল অংশে যান
ডা. আফানূর

ডা. আফানূর রহমান আদনানের পরিচিতি

ঢাকার নিউরোসার্জারি বিশেষজ্ঞ; ব্রেইন, নার্ভ ও স্পাইন সার্জারি বিশেষজ্ঞ।

চেম্বারের টেবিলে বসে আছেন ডা. আফানুর রহমান আদনান

ডা. আফানূর রহমান আদনান একজন নিউরোসার্জারি বিশেষজ্ঞ। তিনি বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে কর্মরত আছেন।

ডা. আফানূর ঢাকার খিলগাঁও থানার গোরান এলাকায় তাঁর শৈশব এবং কৈশোর অতিবাহিত করেন। তাঁর আদি পৈতৃক নিবাস রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার দলদলি গ্রামে। তাঁর নানাবাড়ি নরসিংদী জেলার পলাশ থানার কেন্দুয়াবো গ্রামে। তিনি মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং নটর ডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন, পরবর্তীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল থেকে নিউরোসার্জারিতে উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন করেন এবং নিউরোসার্জারিতে মাস্টার অব সার্জারি (এমএস) ডিগ্রি অর্জন করেন।

বিভিন্ন স্নায়বিক রোগের নিরূপণ, চিকিৎসা এবং সার্জারির বিষয়ে ডা. আফানূরের দীর্ঘ অভিজ্ঞতা আছে। ব্রেইন টিউমার, স্পাইন টিউমার, পিটুইটারি টিউমার, নার্ভের টিউমার, স্ট্রোক, মস্তিষ্কে রক্তক্ষরণ, মাথায়/মেরুদণ্ডে আঘাত ও ব্যথা, প্যারালাইসিস, মেরুদণ্ডের ডিস্কের বিভিন্ন রোগ, মেরুদণ্ডের হাড় সরে যাওয়া (listhesis), নার্ভের উপর বিভিন্ন কারণে চাপ সহ মাথা ও মেরুদণ্ডের বিভিন্ন জন্মগত রোগের চিকিৎসার জন্য তিনি রোগীদের সুচিন্তিত দিকনির্দেশনা, পরামর্শ, চিকিৎসা প্রদান করেন এবং প্রয়োজনীয় সার্জারি করে থাকেন। প্রথাগত নিউরোসার্জারির পাশাপাশি তিনি মাইক্রোস্কোপিক নিউরোসার্জারি, এন্ডোস্কোপিক নিউরোসার্জারি ও মিনিমাল ইনভেসিভ নিউরোসার্জারিতে অভিজ্ঞ।

ডা. আফানূর প্রতিটি রোগীর যত্নসহকারে পরীক্ষা, সঠিক রোগনির্ণয় এবং রোগীর উপযোগী চিকিৎসা পরিকল্পনার ওপর গুরুত্ব দেন।

সার্জারির পদ্ধতি

  • প্রথাগত নিউরোসার্জারি
  • মাইক্রোস্কোপিক নিউরোসার্জারি
  • এন্ডোস্কোপিক নিউরোসার্জারি
  • মিনিমাল ইনভেসিভ নিউরোসার্জারি
রোগ ও চিকিৎসা দেখুন

শিক্ষা ও কর্মস্থল

এসএসসি
মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়
এইচএসসি
নটর ডেম কলেজ
এমবিবিএস
ঢাকা মেডিকেল কলেজ
বিসিএস (স্বাস্থ্য)
বাংলাদেশ সিভিল সার্ভিস, স্বাস্থ্য ক্যাডার
মাস্টার অব সার্জারি (এমএস), নিউরোসার্জারি
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে উচ্চতর প্রশিক্ষণ
বর্তমান কর্মস্থল
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭

পরামর্শের জন্য সিরিয়াল নিন

চেম্বার ও তারিখ বেছে নিন, তারপর অনলাইনে বা ফোনে সিরিয়াল নিন।